1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে ৩০০ পিস ইয়াবাসহ আটক ১ - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট

নাটোরের লালপুরে ৩০০ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর- নাটোর…………………………………………

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা সহ মামুন অর রশিদ (৩০) নামের এক যুবক কে আটক করেছে লালপুর থানা পুলিশ।

আটককৃত মামুন একই এলাকার গাজীউর রহমানের ছেলে বলে জানা গেছে। সূত্রে জানা যায়,গোপন সূত্রের ভিত্তিতে লালপুর থানার একটি আভিযানিক দল নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার তারিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় সোমবার ১৮ই সেপ্টেম্বর-২৩) রাত সাড়ে ৩ টার দিকে লালপুর থানাধীন মনিহারপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজতে থাকা ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পর গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালপুর থানায় মামলা রুজু হয়। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)উজ্জ্বল হোসেন জানায়,আসামীকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট