1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মের পর-ই মা হারালেন শিশুটি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

নাটোরের লালপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মের পর-ই মা হারালেন শিশুটি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন:  নবজাতক শিশুটি কি বুঝত পারছে যে তার মা আর নেই। ছবি:..মোহন

 

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর…………………..

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সংলগ্ন মানবকল্যান মডেল হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়ার পর-ই মা হারালেন ফুটফুটে নবজাতক শিশুটি।

 

বুধবার(২৪শে আগষ্ট-২০২২)দিবাগত রাত ১১ টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সংলগ্ন মানবকল্যাণ মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার সরুফউদ্দিন আহমেদ (শিশির)হাসপাতালটির অটিতে এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন করেন। প্রসূতি মা শারমিন আক্তার(১৯)একটি ছেলে সন্তানের জন্ম দেন।পরে মা শারমিন আক্তার সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরেই ঐ অটিতেই মৃত্যু বরণ করেন।

 

মৃত শারমিন আক্তার বালিতিতা ইসলামপুর এলাকার রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া গ্রামের দিপু আলীর স্ত্রী বলে জানা গেছে। সন্তান জন্ম দেওয়ার পরে অটিতে মা শারমিন আক্তারের মৃত্যু হলেও ফুটফুটে নবজাতক শিশুটি এখনো সুস্থ আছে বলে জানান তার পরিবারের সদস্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট