1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরের লালপুরে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর ………………………..

নাটোরের লালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯শে সেপ্টেম্বর- ২০২২)লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত প্রস্তুতি সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, সকল পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।

 

লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে,এবার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে।এর মধ্যে লালপুর সদর ইউনিয়নে ৬টি, গোপালপুর পৌরসভায়৬টি, ঈশ্বরদী ইউনিয়নে ৩টি, চংধুপইল ইউনিয়নে ৩টি, আড়বাব ইউনিয়নে ৪টি, বিলমাড়িয়া ইউনিয়নে ৩টি, দুয়ারিয়া ইউনিয়নে ৩টি, ওয়ালিয়া ইউনিয়নে ৬টি, দুড়দুড়িয়া ইউনিয়নে ৬টি, অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নে ১টি ও কদিমচিলান ইউনিয়নে ১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট