1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত শিল্পীরা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নাটোরের লালপুরে প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত শিল্পীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর………………………………….

সনাতন পঞ্জিকা অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দূর্গোৎসব আগামী ১লা অক্টোবর-২০২২ ষষ্ঠীর দিনে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২ অক্টোবর সপ্তমী,৩ অক্টোবর মহাঅষ্টমী, ৪ অক্টোবর নবমী, ৫ অক্টোবর বিজয়া দশমী।

 

এই উৎসবকে কেন্দ্র করে প্রতিমা বানাতে ব্যাস্ত সময় পার করছেন লালপুরের প্রতিমা শিল্পীরা। বৃহস্পতিবার(২২শে সেপ্টেম্বর-২০২২)নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন মন্দিরগুলো ঘুরে দেখা গেছে, প্রতিমা শিল্পীদের ব্যাস্ততার চিত্র। প্রতিমা শিল্পীরা অতিযত্নে দূর্গা, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ, অসুর ও শিবের মূর্তি তৈরি করছেন। এক সপ্তাহ আগে থেকে মণ্ডপে মূর্তি নির্মাণের অবকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। শিল্পীদের নিপুণ আঁচড়ে প্রতিমাগুলো প্রাণবন্ত হয়ে উঠছে।

 

উপজেলার জোতদৈবকী গ্রামের প্রতিমাশিল্পী শ্রী সুকুমার চন্দ্র হালদারের সাথে কথা হলে তিনি বলেন,মা দুর্গার আগমনে কাজের চাপ বেড়েছে,অতিদ্রুত ঘনিয়ে আসছে সময়,তাই চাপও বেশী দেখা দিয়েছে। বিশ্বব্যাপী মহামারী করোনা কালের পরে এবার বেশি প্রতিমা তৈরি হওয়ায় প্রতিমা বানাতে সকাল থেকে রাত পার হয়ে যাচ্ছে।অল্প সময়ে বেশী কাজ সামাল দিতে একটু হিমশীম খাচ্ছি বলা চলে।এ বছর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিমা তৈরি দামও বৃদ্ধি পেয়েছে। প্রতিমার আকার ভেদে ২০ হাজার থেকে থেকে ৪০ হাজার টাক পর্যন্ত তৈরির দাম নেওয়া হচ্ছে।

 

প্রতিমা নির্মাণকারী সঞ্জিত কুমার হালদার বলেন, একটি বড় মূর্তি তৈরি করতে সময় লাগে সাত থেকে ১০ দিন। অন্যদিকে এক একটি ছোট মূর্তি চার থেকে ছয় দিনে সম্পন্ন করা যায়। বর্তমানে মূর্তি তৈরীর প্রাথমিক কাজ চলছে। রঙের কাজ শেষ করে নির্দিষ্ট সময়ে পূজা মণ্ডপের প্রতিমা বসানো হবে। বিলমাড়িয়া ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের প্রতিমা নির্মাতা অসিত বিশ্বাস বলেন, প্রতিমা তৈরিতে এঁটেল ও বেলে মাটি ছাড়াও বাঁশ-খড়, ধানের কুঁড়া, দড়ি, লোহা, পাট, কাঠ, রঙ, বিভিন্ন রঙের সিট ও শাড়ি-কাপড়ের প্রয়োজন হয়।

 

সারা বছর অপেক্ষার পর এ সময় ব্যস্ততা বেড়ে যায়। বিভিন্ন ব্যায় বাড়লেও সে হারে প্রতিমা তৈরীর মজুরি বাড়েনি। লালপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিমলেন্দু বলেন, এবছর লালপুর উপজেলায় সর্বমোট ৪২টি মন্দিরে দূর্গা পূজা উদযাপিত হবে। পূজা পরিচালনা কমিটি ছাড়াও প্রশাসনের পাশাপাশি নিজেদের মধ্যে থেকে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে।

 

লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা(ইউএনও) বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। সুষ্ঠুভাবে এ উৎসব উদযাপনের জন্য প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষে থেকে প্রস্তুতি সভা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক দৃষ্টিসহ নিরাপত্তার কাজে সচেষ্ট থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট