1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নাটোরের  লালপুরে নুডলস খাওয়ার সময় শিশুর গলায় আটকে গেল সেফটিপিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………..

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের বড়বাদকয়া এলাকায় মায়ের হাতে নুডলস খেতে গিয়ে সোহানা আক্তার জিদনি (০৩)নামে এক শিশুর গলায় সেফটি পিন আটকে গেছে। অসুস্থ অবস্থায়(২৫শে আগষ্ট) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। শিশু সোহানা আক্তার জিদনি বড়বাদকয়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

 

শিশুটির চাচাতো ভাই হাসান আলীর সাথে কথা হলে তিনি জানান,বৃহস্পতিবার বিকেলে শিশু জিদনিকে নুডলস খাওয়াচ্ছিলেন তার মা জুলেখা বেগম।একপর্যায়ে তার গলায় কিছু একটা আটকে যায়। এরপর শিশুটি বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাকে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জিদনির গলা এক্স-রে করে তার গলায় সেফটি পিন আটকে থাকতে দেখা যায়।পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেখান থেকে রাত ১২টার দিকে জিদনিকে রামেক হাসপাতালে নেওয়া হয়।পরে(২৬শে আগষ্ট) শুক্রবার সকাল ৮টার দিকে রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালে ফের এক্স-রে করা হলে সেখানেও গলায় সেফটি পিন আটকে থাকতে দেখা গেছে।

 

কীভাবে গলায় সেফটি পিন গেল সেটি বোঝা যাচ্ছে না। সেফটি পিন পানিতে ছিল, নাকি নুডলসের মধ্যে ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। দায়িত্বরত চিকিৎসক নাজমুল হাসানের বরাত দিয়ে তিনি আরও জানান, শুক্রবার সকালে চিকিৎসক রাউন্ডে এসে জানিয়েছেন শিশুটির অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু সেই ধরনের যন্ত্রপাতি হাসপাতালে নেই। সে জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট