1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে গাঁজার গাছসহ আটক-১ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নাটোরের লালপুরে গাঁজার গাছসহ আটক-১

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………………….

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ১০ কেজি ওজনের গাঁজার গাছসহ হোসেন ইমাম ছোটকা (৪০)নামের এক গাঁজা চাষীকে আটক করেছে লালপুর থানার পুলিশ। শনিবার(৩০ সেপ্টেম্বর-২৩)তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়।

সূত্রে জানা যায়,গত রাত ১২ টার দিকে লালপুর উপজেলার গোপালপুর বাজারে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।আটককৃত হোসেন ইমাম ছোটকা একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার পুলিশ গোপালপুর বাজার এলাকায় হোসেন ইমামের বাড়ির আঙ্গিনা থেকে ১০ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করে। সেই সাথে তাকেও আটক করা হয়। পরে তার বিরুদ্ধে লালপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট