1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে চুরির ঘটনায় আটক ২ - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট

নাটোরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে চুরির ঘটনায় আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন (লালপুর) নাটোর………………………………………

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থানরত নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের (ন.বে.সু.মি) গোডাউনে মালামাল চুরির ঘটনায় ২ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত(২৩ সেপ্টেম্বর-২০২৩) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কাজীপাড়া গ্রামের শাকের মন্ডলের ছেলে ইকবাল হোসেন(৩৮) ও নবীনগর গ্রামের জিন্নাত আলীর ছেলে।সেলিম রেজা সবুজ ওরফে মনা (৩৭)।

সূত্রে জানা যায়,আসামিরা নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের লেবার সরদার উত্তম কুমার বিশ্বাস দেবুর অধীনে শ্রমিকের কাজ করতেন।এরই ধারাবাহিকতায় তারা প্রতিদিনের ন্যায় গত বুধবার(২০ সেপ্টেম্বর-২৩)সকাল সাড়ে ৭টার সময় মিলে কাজে আসেন। বেলা পৌনে ১১টার দিকে মিলের কাজ শেষে অটোভ্যানে একটি বস্তা ভর্তি অবস্থায় মিল গেট হতে বের হওয়ার সময় গেটে অবস্থানরত নিরাপত্তা প্রহরী ভ্যানের উপর থাকা বস্তা তল্লাশীর চেষ্টাকালে তারা সকলেই উক্ত অটোভ্যান রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে প্রহরীদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে অটোভ্যান থেকে মিলের নিরাপত্তা অফিসের পশ্চিম পাশে ফাকা জায়গায় রক্ষিত আখ মাড়াই কাজে ব্যবহৃত (ক্রাসার এর লোহার তৈরী বড় বেলুন) একটি ও গোডাউন থেকে ফুরাডান (কীটনাশক)বিষ ৫ কেজি চুরি করে পালানোর সময় উদ্ধার করা হয়।

এ ঘটনায় নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড জুনিয়র অফিসার(নিরাপত্তা)মাহফুজার রহমান বাদি হয়ে শুক্রবার (২২শে সেপ্টেম্বর) রাতেই লালপুর থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) উজ্জ্বল হোসেন জানায়,এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট