1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে জাতীয় পার্টির মত বিনিময় সভায় উপজেলা জাপা'র সভাপতি কে অবঞ্চিত ঘোষণা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

নাচোলে জাতীয় পার্টির মত বিনিময় সভায় উপজেলা জাপা’র সভাপতি কে অবঞ্চিত ঘোষণা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ নাসিম, নাচোল প্রতিনিধি………………………………

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বেলা ১১ টায়  নাচোল ইলামিত্র পাঠাগার ও সাংস্কৃতি চর্চা কেন্দ্রে, জাতীয় পার্টির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  নাচোল পৌর কমিটির সভাপতি, হাফিজুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা জাপার  সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান  ও জেলা জাতীয় যুব সংহতি’র আহ্বায়ক প্রফেসর তৌহিদুল ইসলাম শাহিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, আসগর আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যক্তব্য রাখেন নাচোল জাপার পৌর কমিটির সাধারণ সম্পাদক দুরুল হুদা, সদর ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন, নেজামপুর ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, ফতেপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, কসবা ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমানকে অবঞ্চিত ঘোষণা করেন। এই সময় উপজেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নেতা কর্মীরা তার ওপর নানা অভিযোগ তুলে ধরেন, সেই সাথে আরো বলেন জাতীয় পার্টি একক সম্পত্তি হিসেবে তিনি পার্টিকে ব্যবহার করেন। তার স্বেচ্ছাসেরিতা ও ক্ষমতার অপব্যবহার করে আসছে দীর্ঘদিন থেকে। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে বহিষ্কারের হুমকি দেন। জাপার তৃণমূল নেতাকর্মীরা তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এবং সেই সাথে আরও অভিযোগ করে বলেন ফজলুর কারণে অনেকেই দল ত্যাগ করেছেন, অবিলম্বে তার পদত্যাগও দাবি করেন সাধারণ কর্মীরাও ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট