1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগার ধামইরহাটে কুলি-মজুর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাইদুল সভাপতি ওবায়দুল সম্পাদক নির্বাচিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নওগার ধামইরহাটে কুলি-মজুর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাইদুল সভাপতি ওবায়দুল সম্পাদক নির্বাচিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………….

ধামইরহাটে কুলি -মজুর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর সোমবার বেলা ১১ টায় কুলি-মজুর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. সহিদুল ইসলাম ও সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ধামইরহাট আড়তদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রাহাতুল ইসলাম। নির্বাচনে ২২ জন সর্দার তাদের ভোটাধিকার প্রয়োগকালে ১৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সাইদুল ইসলাম ও ১৪ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল ইসলাম। প্রতিদ্বন্দী সভাপতি রেজাউল ইসলাম ৯ ভোট ও সম্পাদক পদে প্রতিদ্বন্দী আব্দুল আজিজ পেয়েছেন ৮ ভোট।

 

এ সময় উপস্থিত ছিলেন ধামাইরহাট উপজেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অতি শীঘ্রই ৪২১ সদস্যের প‚র্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হবে বলে নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম ও সম্পাদক ওবায়দুল ইসলাম জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট