1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা লতিফুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা লতিফুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ছাদেক উদ্দিন, সাপাহার নওগাঁ প্রতিনিধি……………………………………

নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা লতিফুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের মধ্যে দিয়ে দাফনকার্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনারপুর নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পরে ১১ টায় জানাযা নামাজ হয়। পরে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযা নামাযের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রায়হান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল জব্বার, গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান সাজেদুল আলম প্রমুখ।

বুধবার দুপুর পণে ১২ টার দিকে বয়স জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট