1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর সাপাহারে জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ:
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক

নওগাঁর সাপাহারে জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ছাদেকউদ্দিন, সাপাহার, নওগাঁ প্রতিনিধি………………………………………………

নওগাঁর সাপাহারে নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ গোলাম মওলা’র সাথে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রধান, ও সুশীল সমাজের লোকজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ আগস্ট সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে গণ শুনানি ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মওলা।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকির সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (পঃ পঃ) কর্মকর্তা রুহুল আমিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী, মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা সহ থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রধান, ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট