1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার 

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ)প্রতিনিধি…………………………………………

নওগাঁর মান্দায় মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকেরা হলেন, উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের আনিছার রহমানের ছেলে মেহেদী হাসান (২৪) ও বড়পই মধ্যপাড়া গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে দুর্জয় আহমেদ (১৯)।

পুলিশ সূত্র বলছে, বেশকিছু দিন ধরে নওগাঁ-রাজশাহী মহাসড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা মোটরসাইকেল আরোহী। এরা ব্যাটারি চালিত চার্জারভ্যানের নারী যাত্রীদের টার্গেট করে পিছু নেয়। সুযোগ বুঝে নারীদের ভ্যানিটিব্যাগ ও স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী সামসুন্নাহার বলেন, গত ২১ সেপ্টেম্বর আমি স্বামীর বাড়ি থেকে ব্যাটারি চালিত চার্জারভ্যানে বাবার বাড়ি গনেশপুর গ্রামে যাচ্ছিলাম। পথে সাতবাড়িয়া মোড়ের অদুরে পেছন থেকে আসা মোটরসাইকেলের দুই যুবক তার ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে একটি স্মার্টফোন, সোনার কিছু গহনা ও ৮৭০ টাকা ছিল। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।

মান্দা ইউনিয়ন পরিষদের সদস্য মমতা হেনা ফেন্সি বলেন, ‘গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রাত ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে ফেরিঘাটে যাচ্ছিলাম। পথে টেক্সটাইল কলেজের কাছে আমার ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া ব্যাগে ১১ হাজার ৮০০ টাকা ও একটি স্মার্টফোন ছিল।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মহাসড়কে ছিনতাই ঘটনায় মেহেদী হাসান ও দুর্জয় আহমেদ নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়ায় একটি স্মার্টফোন ও একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন, গ্রেপ্তার দুই যুবককে রোববার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট