1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় জাতীয় শিক্ষক দিবস পালন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

নওগাঁর পোরশায় জাতীয় শিক্ষক দিবস পালন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি………………………………………………….

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” পতিপাদ্যের আলোকে সারা দেশের মত নওগাঁর  পোরশায় জাতীয় শিক্ষক দিবস বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে শিক্ষকদের একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন।

 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ও শাহনাজ আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহ্, ঘাটনগর সপ্রাবি’র প্রধান শিক্ষক আবুল বাসার, সোমনগর সপ্রাবি’র প্রধান শিক্ষক মজিবর রহমান, চকনারায়ন সরকারী প্রাাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফিজুর রহমান সহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি কলেজের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ আলোচনায় অংশ গ্রহন করেন। এর আগে একই স্থানে উপজেলা পরিষদ সমন্বয় সভা ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট