1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় মৎস্য চাষীদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ মির্জাপুরে ফ্ল্যাটে গভীর রাতে চুরি, স্থানীয়দের হাতে আটক ১ রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

নওগাঁর পত্নীতলায় মৎস্য চাষীদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ)…………………..

নওগাঁয় পত্নীতলায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজিত উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও জাইকা’র অর্থায়নে ট্যাংকে সিং, পুকুরে কার্প গলদা ও ভিয়েতনামীজ শোল চাষ এবং মৎস্য খামার যান্ত্রিকীকরণ বিষয়ক দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মস‚চির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আমিনুল এহসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। শুভেচ্ছা বক্তব্য এবং প্রশিক্ষণ দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভিন, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র মন্ডল।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ও পতœীতলা প্রেসক্লাব সভাপতি চৌধুরী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাইকা’র রায়হানুল আলম, প্রশিক্ষনার্থীরা প্রমুখ। দু’দিন ব্যাপী উক্ত প্রশিক্ষনে উপজেলার ১২০ জন মৎস্য চাষীকে উক্ত প্রশিক্ষন প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট