1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত লালপুরে সুদের টাকা নিয়ে শিক্ষক-শিক্ষিকার দ্বন্দ্ব, ফাঁকা চেকে ১৯ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করে আদালতে মামলা ঢাকা সহ সাত জেলায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামী ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ সেনাপ্রধান ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা     রাসিক প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎবগুড়া জেলা সমিতির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় উরাঁও দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………

পত্নীতলায় উপজেলা আদিবাসী জনগোষ্ঠীর আয়োজনে ও বেসরকারী এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের সহযোগীতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসীদের) উরাঁও দিবস উপলক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচন সভা ও আদিবাসীদের নিজস্ব কৃষ্টিকালচারের উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার নজিপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে “কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহŸান” এই মূলসুর কে সামনে নিয়ে উরাঁও দিবস উদ্যাপন কমিটির সভাপতি জতিন টপ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। আলোচক হিসাবে বক্তব্য রাখেন পতœীতলা চাঁদপুকুর ধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার সুবল কুজুর।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাঃসম্পাদক রেজাউল করিম চৌধুরী বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়াব খান, পতœীতলা থানার এস.আই শাহীন, পতœীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা নরেন পাহান, সুধির তির্কী, পরেশ টুডু, যোশেব হ্রেমরম, বিশ্বনাথ টপ্য, কারিতাস পতœীতলার মাঠ কর্মকর্তা হোসনা হাসদা, কারিতাস সাপাহার মাঠ কর্মকর্তা পুষ্মিাতা সরেন সহ উপজেলা ও জেলা পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ প্রম‚খ।

 

আলোচনা সভা শেষে আদিবাসীদের নিজস্ব কৃষ্টিকালচারের উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট