1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………….

“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পতœীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহায়তায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস/২২ উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়াইব খান, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, একাডেশকি সুপার ভাইজার মোরেশেদুল আলম, পতœীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা পতœীতলার আমিনুল হক, পতœীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শিহাব রায়হান, পতœীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ এনজিও কর্মী, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

 

আলোচনা সভা শেষে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সকলকে সচেতন করার লক্ষ্যে পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাÐ ও ভ‚মিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতাম‚লক এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয় ।

 

উল্লেখ্য ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট