1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাট প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন মুন্নি-চাঁদনী ক্রিকেট টিম - দৈনিক সবুজ নগর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

নওগাঁর ধামইরহাট প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন মুন্নি-চাঁদনী ক্রিকেট টিম

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………..

নওগাঁর ধামইরহাটে ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘ধামইরহাট প্রিমিয়ার লীগ’ টি-২০ (ডিপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফার্শিপাড়া ব্রার্দাস একাদ্বশের খেলায় ১০ উইকেটে ১৭৯ রানের জবাবে ২ উইকেটে ১৮২ রান করে চ্যাম্পিয়ন হয় মুন্নি-চাঁদনী ক্রিকেট একাদ্বশ টিম।

 

২৯ মে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জমকালো খেলা উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসা. রুমানা আফরোজ, ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ, খেলার ধারা ভাষ্যকার উপ-সহকারী কৃষি অফিসার ফারুক হোসেন ও ইউপি সদস্য আবু সুফিয়ান খান বাবু, প্যানেল মেয়র মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট