1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে স্বর্ণপাচারকালে ৬টি স্বর্ণের বারসহ বিজিবির হাতে সীমান্তের ডন কিবরিয়া গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

নওগাঁর ধামইরহাটে স্বর্ণপাচারকালে ৬টি স্বর্ণের বারসহ বিজিবির হাতে সীমান্তের ডন কিবরিয়া গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………..

নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতে পাচারকালে ৬টি স্বর্ণের বারসহ কিবরিয়া (৩৮) নামে এক শীর্ষ চোরাকারবারীকে আটক করেছে ১৪ বিজিবি। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নওগাঁ ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন পিএসসি। আটক কিবরিয়া ধামইরহাট উপজেলার চকবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। সে এলাকায় মাদক, গরু পাচারসহ বিভিন্ন গ্যাং নিয়ন্ত্রন করে আসছিল বলে জানায় সূত্রটি।

 

সম্মেলনে ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন পিএসসি জানান, সীমান্তে আটক কিবরিয়া দীর্ঘদিন যাবত মাদক চোরাকারবারি সাথে জড়িত। এর আগে থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে। সমপ্রতি সে সোনা চোরাচালানের সাথে জড়িত এমন একটি তথ্য বিজিবির হাতে আসে। এরপর থেকে গত বেশ কিছুইদিন যাবত তার চলাফেরা মনিটরিং করছিলো বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের স্পেশাল অপারেশন টিম গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্ত লাগুয়া চকিলাম গ্রাম থেকে তাকে আটক করে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য তেপান্ন লক্ষ্ তেরো হাজার দুইশত একত্রিশ টাকা।

 

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক, গরু চোরাচালানের পাশাপাশি সে এখন সোনা চোরাকারবারি সাথে সম্পৃক্ত, এসব স্বর্ণ ভারতে পাচারের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি বিজিবি মনিটরিং করছে। আমরা আশা করি এমন অপরাধ দমনে আমরা সফল হতে পারবো। আটকের পর আসামিকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয় এবং উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারী অফিসে হস্তান্তর করা হয়।

 

অন্যদিকে ধামইরহাট সীমান্তের পৃথক স্থানে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পাচারকালে ভারতীয় কসমেটিকস ও শিশু খাদ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক ম‚ল্য ৮ লক্ষ্য টাকা। বিজিবি জানায়, চোরাকারবারিরা ভারত থেকে পণ্যগুলো বাংলাদেশ অবৈধভাবে নিয়ে আসছিল। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পণ্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট