1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে গোলাম কিবরিয়া - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে গোলাম কিবরিয়া

  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………

নওগাঁর ধামইরহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ৪ ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকার করেছে জাহানপুর ইউনিয়ন পরিষদ। ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই কর্মকান্ডে গত সপ্তাহে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলার শ্রেষ্ঠ সচিব বিমান কুমার মন্ডল, শ্রেষ্ঠ হিসাব সহকারী শারমিন সুলতানা ও গৌছুল আজম শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন। ৪টি ক্যাটাগরির সবকটিতেই ১ম স্থান অধিকার করেছেন জাহানপুর ইউনিয়ন পরিষদ। জেলা পর্যায় থেকে প্রতি ৩ মাসে এই ফলাফল ঘোষিত হয়।

 

এমন সাফল্যে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, মুলত একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই সবকিছু নয়, পরিষদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় পারে একটি বড় সাফল্য এনে দিতে, যার ফলাফল আমার পেয়েছি, জাহানপুর ইউনিয়ন পরিষদ সব সময় সেবা দিয়ে এগিয়ে যেতে চায়।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, ‘জাহানপুর ইউনিয়ন ৪টি ক্যাটাগরিতেই ১ম হয়ে তারা প্রশংসার দাবী রাখে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং অন্যান্য ইউনিয়ন পরিষদও তাদের প্রচেষ্টা চালাবে এমনটাই প্রত্যাশা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট