1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………..

সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে ১ম বারের মত উৎসব মুখর পরিবেশে শিক্ষক দিবস পালিত হয়েছে। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে সরকারি এম এম ডিগ্রী কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।  আলোচনায় আরও অংশ নেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,ওসি মোজাম্মেল হক কাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সরকারি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মুকুল হোসেন, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান প্রমুখ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট