1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………………..

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনির শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

 

বাংলা-ইংরেজি, গনিত ও সাধারণ বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা ৬শত শিক্ষার্থীর পরীক্ষা পরিদর্শণ করেন মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রীণ ভয়েস বাংলাদেশের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির, মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমিক বৃত্তি কার্যক্রমের সমন্বয়ক ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, দৈনিক সমকাল এর কলামিস্ট রোস্তম আলী, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আবু মুছা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন প্রমুখ।

 

মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র যুগ্ম সম্পাদক মো. আলমগীর কবির জানান, এই পরীক্ষায় উত্তীর্ণ ৪১ জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে, এবং প্রাথমিক পর্যায়েও ১৮ জনকে বৃত্তি প্রদান করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট