1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে আমেরিকা প্রবাসী সাজ্জাদ হোসেন রাসেলের উদ্যোগে বিশাল ঘোড় দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তাসমিনা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে আমেরিকা প্রবাসী সাজ্জাদ হোসেন রাসেলের উদ্যোগে বিশাল ঘোড় দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তাসমিনা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকা প্রবাসী সাজ্জাদ হোসেন রাসেলের উদ্যোগে ও মালাহার গ্রামবাসীর সহযোগিতায় বিশাল ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বিকেল ৩ টায় মালাহার মাঠে কাউন্সিলর একরামুল হকের সভাপতিত্বে প্রতিযোগিতায় ৮টি রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়।

 

চোখের কাছে এক নজর ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে মাঠে হাজির হন হাজার হাজার দর্শক। খেলায় ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় দেশের আলোচিত একমাত্র নারী ঘোড় সওয়ার তাসমিনা।

 

এছাড়াও অন্যান্য রাউন্ডে তাসমিনার ছোট বোন বছর বয়সী হালিমা ও পিচ্ছি ফরহাদ যৌথ ভাবে প্রথম হয়। সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী। এ সময় প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রবাসী সাজ্জাদ হোসেন রাসেল, কাউন্সিলর আমজাদ হোসেন, মাহবুব আলম বাপ্পী, নারী শাহানাজ বেগম, মিনু আরা, ঘোড়া সমিতির পরিচালক সামসুল আলম, ঘোড়া মালিক আলহাজ্ব আব্দুল মজিদ, ওবায়দুলহক প্রমুখ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট