1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে নতুন ভবনের উদ্বোধন করেন এমপি হেলাল  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
বিদেশ পাঠানোর নামে মানব পাচার ও প্রতারণা: ভালো কোম্পানিতে চাকরির ১০০% নিশ্চয়তা, সৌদিতে গিয়ে বিপাকে প্রবাসীরা! সোনামসজিদ স্থলবন্দরে ৩ দিনের অচলাবস্থা অবসান, কর্মবিরতি প্রত্যাহার করে চালু বন্দর শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা

নওগাঁর আত্রাইয়ে নতুন ভবনের উদ্বোধন করেন এমপি হেলাল 

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ

আত্রাই নওগাঁ প্রতিনিধি……………………..

 

নওগাঁর আত্রাইয়ে দ্বীপচাঁদপুর রফাতুল্যা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবনের উদ্বোধনকরেন এমপি হেলাল

 

আজ রবিবার ৩১ জুলাই বৈকাল ৩ ঘটিকায় অত্র একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন এমপি আনোয়ার হোসেন হেলান৷

 

হাটকালুপাড়া ইউ,পি চেয়ারম্যান ও বিদয়ালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল এর সঞ্চালনায় ভবন উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ আত্রাই-রাণীনগরের সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

 

তিনি বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে এবং শিক্ষা ব্যাবস্থার মানউন্নয়ে কাজ করছেন।শেখ হাসিনা সরকার উন্নত মডলের দৃষ্টি-নন্দন একাডেমিক ভবন সারা বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে নির্মান কাজ করে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের মাঝে সাংস্কৃতিক কর্মকান্ডের চর্চা বাড়াতে হবে।

 

বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক নাদিম, প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,সদস্য মোঃ আসাদুজ্জামান টপি, মিরাট ইউ, পি চেরারম্যান হাফেজ মোঃ  জিয়াউর রহমান, আত্রাই থানার ওসি(তদন্ত) মোঃ লুৎফর রহমান,অধ্যক্ষ মাহাবুবুল হক দুলু প্রমুখ। পরে অত্র প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট