1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে দুর্গাপূজা প্রস্তুতি সভা অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে দুর্গাপূজা প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  আত্রাই, নওগাঁ প্রতিনিধি……………………………….

নওগাঁর উপজেলা প্রশাসনের আয়োজনে আত্রাইয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সকাল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

 

তিনি বলেন,ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজা। হিন্দু সম্প্রদায়ের এ পুজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে সারাদেশ উৎসবের দেশে পরিণত হয়েছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ উপভোগ করে এ উৎসবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইচ- চেয়ারম্যান মমতাজ বেগম,ওসি মোঃ তারেকুর রহমান প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট