1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও নগদ অর্থ বিতরণ  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর আগামিকাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের রাজশাহী সফর: ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থানের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রাসিক প্রশাসক কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ি থেকে ‘বোমাসদৃশ’ বস্তু ও টাইম বোমা উদ্ধার দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও নগদ অর্থ বিতরণ 

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ ,আত্রাই, নওগাঁ ……………………………….

নওগাঁর আত্রাইয়ে ২০২১-২২ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন বিনামূল্যে  পেঁয়াজ – আমন বীজ, সার ও নগদ অর্থ  বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৭ জুন সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ২৬০ জন কৃষকের মাঝে  প্রণোদনার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে, এম, কাওছার হোসেন, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। এসময়  উপসহকারী কৃষি কর্মকর্তা কেরামত আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও কৃষক উপস্থিত ছিলেন।

 

কৃষি অফিস সূত্রে জানা যায়, ৫০জন কৃষকের মাঝে ২ হাজার ৮শত নগদ টাকা, পিঁয়াজ বীজ ১কেজি, ডিএপি সার ২০কেজি, এমওপি ২০কেজি অপর দিকে ২১০ জন কৃষকের মাঝে আমন বীজ ৫কেজি, ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি প্রদান করা হয়।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট