1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

নওগাঁর আত্রাইয়ে নামাজ প্রতিযোগিতায়  সাইকেল পেল ২০৮ জন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি………………………………………..

নওগাঁর আত্রাইয়ের ৪নং পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলামের উদ্যোগে নামাজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বাইসাইকেল, টি-শার্ট ও কলম দেওয়া হয়েছে।

 

শুক্রবার ৯ ডিসেম্বর সকালে বিহারীপুর গ্রামের মসজিদ সংলগ্ন স্থানে নওগাঁ জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সাইকেলগুলো দেওয়া হয়। সেইসাথে ইউনিয়নের নয় মসজিদের ইমাম-মোয়াজ্জেমকে বিচারকের দায়িত্ব পালন করায় বিশেষ উপহার দেওয়া হয়। এ সময় মাওলানা মো. আশাদুল ইসলাম, মাওলানা মো. আক্তারুজ্জামান ও মাওলানা মো. মাহাফুজুর রহমান উপস্থিত ছিলেন।

 

জানা যায়, ‘এসো ভাই নামাজ পড়ি, এসো বন্ধু সমাজ গড়ি’ লক্ষ্যকে সামনে রেখে ইউনিয়নের আট ওয়ার্ডের আটটি মসজিদে গত ১ অক্টোবর এ নামাজ প্রতিযোগিতা শুরু হয়। একটানা ৪০ দিন চলমান প্রতিযোগিতায় স্ব-স্ব মসজিদের ইমাম ও মোয়াজ্জেম বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায়  ৮ হতে ১৮ বছরের ৩৫০ পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২০৮ জন বিজয়ী হন।

 

পুরস্কারপ্রাপ্ত পাঁচুপুর গ্রামের রবিউল ইসলাম, আশিকুর রহমান, নবিউল ইসলামসহ অনেকে আনন্দের সাথে জানায়, তারা নামাজ শিক্ষার পাশাপাশি একটি করে বাইসাইকেল পেয়েছে। এটা তাদের জীবনকে সঠিক পথ দেখানোর পাশাপাশি আদর্শবান মানুষ হিসাবে বেড়ে উঠতে সহায়তা করবে। একইসাথে সাইকেলের অভাব দুর হলো যা তাদের পিতা-মাতা করতে পারতো কি-না জানা নাই তাদের বলে জানায় তারা।

 

পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মকে নেশা মুক্ত ধর্মজ্ঞান সম্পন্ন বিবেকবান আদর্শ সমাজিক মানুষ, ইসলাম ধর্ম সঠিকভাবে জানা ও বোঝা এবং  আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট