1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাট পৌরসভার মহিলা কাউন্সিলরের অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে শাস্তির দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

ধামইরহাট পৌরসভার মহিলা কাউন্সিলরের অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামরহাট পৌরসভার মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানার বিভিন্ন ভাতা দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। কাউন্সিলরের এমন কর্মকান্ডের প্রতিবাদে তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। ধামইরহাট পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের ভুক্তভোগী পরিবারের সদস্যদের আযোজনে ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তাগণ অভিযোগ করেন মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা দেয়ার নাম করে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদ্য সাবেক কাউন্সিলর জেসমিন সুলতানা ওরফে জেসমিন বাসার বিভিন্ন অংকের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। বক্তাগণ জেসমিন বাসারকে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ধামইরহাট পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সেলিনা বেগম, পৌর বিএনপির আহবায়ক সদস্য শাহিনা ইয়াসমিন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল মান্নান চৌধুরী, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ৫ নং ওয়ার্ড যুবদল সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ অভিযোগ বিষয়ে জেসমিন বাসার কে ০১৭১৬-৩০৩০৫০ নম্বরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ আমি কারও কাছ থেকে টাকা নেয়নি, এসব অভিযোগ মিথ্যা, আমাকে রাজনৈতিক ভাবে হয়রানি করা হচ্ছে মাত্র।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট