1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী সহ দুই জনের মর্মান্তিক মৃত্যু, আহত ২ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ধামইরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী সহ দুই জনের মর্মান্তিক মৃত্যু, আহত ২

  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………..

নওগাঁর ধামইরহাটে এস.টি ডবিøউ ডিপটিউবওয়েলে সংযোগ প্রদানকালে আদিবাসী সহ ২ জনের মৃত্যু হয়েছে। ২১ অক্টোবর দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা উপজেলার জগৎনগর মৌজার জয়জয়পুর এলাকায় স্যালো টিউবওয়েল ওয়াটার (এসটি ডবিøউ) বা অগভীর নলকূপে পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান কর্তৃক সংযোগ প্রদান কালে বিদ্যুতায়িত হয়ে মারা যান জয়জয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে মোতাব্বের রহমান মনা (৩৫) ও একই গ্রামের আদিবাসী মৃত ¬¬¬সোম মরমুর ছেলে সামসুন মুরমু (৫৫)। এ সময় মৃত মোতাব্বের রহমান মনার ছোট ভাই আব্দুল্লাহ আল রাফিকে গুরুত্বর অবস্থায় রামেকে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া মৃতের বাবা দুলাল হোসেনও আহত হয়ে ধামইরহাট হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের পক্ষ থেকে

পল্লী বিদ্যুতের ধামইরহাট জোনাল অফিসের ডি.জি.এম এস এম মোস্তাফিজুর রহমান বলেন, অগভীর নলকূপে সংযোগ প্রক্রিয়া প্রস্তুত করার পর নিহতরা ঘরের টিনের চালা ঠিক করতে গিয়ে, আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে মারা যায়, যা দুঃখজনক।

ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম ও পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি, মৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি বাহাউদ্দীন ফারুকী জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট