1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

ধামইরহাটে এম.পি শহীদুজ্জামান সরকার কর্তৃক ৩ হা: ৭ শতাধিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………………..

নওগাঁর ধামইরহাটে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ নভেম্বর বিকেল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩ হাজার ৭ শত ৩৩ জন তালিকাভুক্ত কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, মসুর, খেসারী, চিনাবাদাম, সূর্যমুখি, মুগ ও শীতকালীন পেয়াজের বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, এটিএম বদিউল আলম, মাহফুজুল হক লাকি, পিআইও মনছুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রনোদনার তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের ১বিঘা জমি চাষাবাদের জন্য বীজ, সার সহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে বলে কৃষি অফিস জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট