1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেশ ও জনগণের কল্যাণে সততার সহিত  কাজ করার আহ্বান'- এলজিইডি'র প্রধান প্রকৌশলী - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

দেশ ও জনগণের কল্যাণে সততার সহিত  কাজ করার আহ্বান’- এলজিইডি’র প্রধান প্রকৌশলী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেক…………………………………………………………

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন বলেন, দেশের মোট উন্নয়ন বাজেটের প্রায় ৮৫ শতাংশ আমাদের হাত দিয়ে ব্যয় হয়। তাই আমাদের সম্মান ও যোগ্যতার সাথে কাজ করতে হবে। আবার চিন্তা করতে হবে কখন কাজ করলে কম খরচে ভাল কাজ করা যাবে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে এলজিইডি রাজশাহী কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে রাজশাহী বিভাগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও বাস্তব অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেছেন।

এলজিইডি’র প্রধান প্রকৌশলী আরো বলেন, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি- তারা সকলেই নেতা। প্রতিটি কর্মকর্তাই নিজ নিজ কর্মক্ষেত্রের নেতা। আর ভাল নেতা হওয়া ও পাওয়া অনেকটাই কঠিন। এ ক্ষেত্রে ভালটাই টিকে থাকে। তাই আমাদের দেশ ও জনগণের কল্যাণে সততার সাথে কাজ করতে হবে। কাজ ফেলে রেখে সরকার ও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হওয়া যাবে না। আর যাই হোক আমাদের সময়ে কাজ সময়েই করতে হবে।

এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে.এম জুলফিকার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. লুৎফর রহমান, এলজিইডি বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. গোলাম কবির, এলজিইডি পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নবীউল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. নাসির উদ্দিনসহ রাজশাহী বিভাগের প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক, উপ-পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপজেলা সহকারী প্রকৌশলী।

এরআগে প্রধান অতিথি প্রকৌশলী মো. আলি আখতার হোসেনসহ উপস্থিত কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ  জেলহত্যা দিবস উপলক্ষে রাজশাহীতে জাতীয় চারনেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট