1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

দু্র্গাপুর কিশমত গনকৈড় ইউনিয়নে প্রস্তুতিমুলক সভা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী,  বাগমারা প্রতিনিধি………………………………………..

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কিশমত গনকৈড় ইউনিয়নে আগামী ১২ অক্টোবর সরকারের বিভিন্ন সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতিমুলক  সভায় প্রধান অতিথির বক্তব্যে  পুঠিয়া দুর্গাপুরের (৫) সাংসদ প্রফেসর ডাঃ মুনসুর রহমান এমপি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে নৌকা মার্কার বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার, বার বার দরকার।

তিনি আরো বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী ৪ বাগমারা আসনে আলহাজ্ব  ইঞ্জিনিয়ার এনামুল হক , রাজশাহী ৬ বাঘা চারঘাট আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী (১)আসন তানোর -গোদাগাড়ী ওমর ফারুক চৌধুরী এবং রাজশাহী (৫) আসনে আমি প্রফেসর ডাঃ মুনসুর রহমান সবুজ সংকেত পেয়েছে।

কিশমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  নুর মোহাম্মদ শাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলার তিন বারের নির্বাচিত মহিলা ভাইচ চেয়ারম্যান বানেছা বেগম।

বানেছা বেগম বলেন, আওয়ামী সরকার জনবান্ধন সরকার। ২০০১ সালে  বিএনপি জামায়াত জোট বাংলার মানুষের উপর নির্যাতন চালিয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলার আপামর মানুষের জীবন যাত্রার উন্নয়ন করে যাচ্ছে।

কিশমত গনকৈড়  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল কালাম আজাদ বাচ্চু, ১নং নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোজাহার আলী,  রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও দুর্গাপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ  নেতা প্রভাষক আমিনুল হক টুলু,আড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,গনকৈড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি  শাকিল সহ ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগ সহ সহযোগী  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট