1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তাহেরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

তাহেরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসত বাড়ি পুড়ে ছাই হয়েগেছে। (শনিবার ১০ মে) সন্ধ্যা রাতে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চকিরপাড়া মহল্লায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে নগদ টাকা,স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানাগেছে, চকিরপাড়া মহল্লার সামাদ সরকারের ছেলে মুদি দোকানদার সোহেল সরকারের ঢেড় টিনের তৈরী বাড়িতে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিটে শনিবার সন্ধ্যা ৭ টার দিকে আকস্মিকভাবে আগুন দেখে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয় জনতা। এসময় মুহুর্ত্বের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। পরে আশ পাশের কয়েকটি গ্রামের মানুষ খবর পেয়ে দৌড়ে এসে পুকুর থেকে বালতির মধ্যে পানি দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে প্রায় দেড় ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই তার দুটি ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সোহেল সরকার জানান, আমি আমার দোকানে ছিলাম। এবং মানুষ মুখে খবর পেয়ে বাড়িতে ছুটে গিয়ে দেখি দুটি ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েগেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে আমার প্রায় ১৩ লাখ টাকার মালামালসহ নগদ ২ লাখ ২৫ হাজার টাকা পুড়ে গেছে। তিনি এখন পথে বসে গেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট