1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে জখম - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

তানোরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে জখম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আলিফ হোসেন, তানোর(রাজশাহী)প্রতিনিধি………………………………………….

রাজশাহীর তানোরে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার কলমা ইউপির কলমা আইডিয়াল স্কুলে এই ঘটনা ঘটেছে। এঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও তার অপসারণ করা না হলে শিক্ষার্থীদের আর ওই স্কুলে পড়ালেখা করাবেন না বলে অভিভাবক মহল সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে আবাসিক শিক্ষার্থীরা হোস্টেল ত্যাগ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি হোষ্টেলে প্রচন্ড গরমের কারণে শিক্ষার্থীরা ফ্যান দিয়ে আড্ডা দিচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সহকারী শিক্ষক মামুন ১০ম শ্রেণীর শিক্ষার্থী মমিনুল ইসলামকে পিটিয়ে জখম করেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা হোষ্টেল ত্যাগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, এর আগেও নারী শিক্ষককে কুপ্রস্তাব ও শিক্ষার্থীর শ্লীলতাহানিসহ নানা ঘটনা ঘটেছে। কিন্ত্ত প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম সব ঘটনা ধামাচাপা দিয়েছেন। এবারো শিক্ষার্থীকে পিটিয়ে জখমের ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে বাধা দিয়ে ঘটনা ধামাচাপা চেস্টা করা হচ্ছে।

তারা বলেন, শিক্ষক মামুনকে অপসারণ করা না হলে তারা ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি দিবেন। এবিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা আপোষ-মিমাংসা হয়ে গেছে।

এবিষয়ে প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম বলেন, একটি মহল তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে আসছে, তার প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট