1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ  আপন চাচার বিরুদ্ধে তালার নুরু বিশ্বাস ও সাবেক যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে  অবৈধভাবে দখলের অভিযোগে  রাজশাহীতে দ্বিতীয় দিন কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা রাজশাহীতে সন্ত্রাস বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি, আহত ১ রানীশংকৈলে তুচ্ছ ঘটনায় বাড়িতে ঢুকে বর্বর হামলা ও লুটপাট: নারী ও বৃদ্ধসহ আহত ৩, থানায় অভিযোগ  সীমান্তে পুশ ইন: ঠাকুরগাঁও সীমান্ত থেকে অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সাপাহারে এক মতবিনিময় সভা ফলোআপ: নাটকীয় ঘটনার পর অবশেষে নয়নী হত্যা কান্ডের শিবগঞ্জ  থানায় এজাহার জলবায়ু পরিবর্তন এখন দেশের উপকূলে সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে র‍্যালি

তানোরে ভারি বর্ষণে আকষ্মিক বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আলিফ হোসেন,তানোর, রাজশাহী……………………………………………………

রাজশাহীর তানোরে কয়েক দিনের টানা ভারি বর্ষণে আকর্ষিক বন্যা দেখা দিয়েছে।এতে  বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বিলকুমারী বিল পাড়ের শত শত হেক্টর জমির ধানখেত পানির তলিয়ে গেছে। এছাড়াও পটল, মরিচ, বেগুনসহ বিভিন্ন সবজিখেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার  খাল-বিলে আকর্ষিক ভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। এতে শত শত হেক্টর রোপা-আমণখেত তলিয়ে গেছে। অনেক রাস্তার কালভ্রাট ভেঙ্গে জনগণের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানোর পৌরসভার তালন্দ, হরিদেবপুর, গোকুল, ধানতৈড়, গুবিরপাড়া, শীতলীপাড়া,পালপাড়া, কুঠিপাড়া, হালদারপাড়া, তাঁতিযার পাড়া, জিওল, ভাতরন্ড, বুরুজ, হাবিবনগর, কালীগঞ্জ, মাসিন্দা হালদারপাড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যদিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাতাসপুর, শ্রীখন্ডা, হাতিশাইল, কামারগাঁ, গাংহাটি, কচুয়া, মালশিরা, নিজামপুর, হরিপুর, দমদমা ও মাঝিপাড়া। কলমা ইউপির চন্দনকৌঠা, ঘৃতকাঞ্চন, নড়িয়াল, আজিজপুর, অমৃতপুর ও কুজিশহর। চাঁন্দুড়িয়া ইউপির হাড়দহ, জুড়ানপুর, সিলিমপুর, চাঁন্দুড়িয়া ও বেড়লপাড়া। সরনজাই ইউপির কাঁসারদীঘি, তাতিহাটি নবনবী, মন্ডলপাড়া। পাঁচন্দর ইউপির ইলামদহী, চাঁদপুর, চককাজিজিয়া, মোহাম্মদপুর, বানিয়াল, বনকেশর, কোয়েল ও কচুয়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এসব এলাকার মানুষ বেশী ক্ষতির মুখে পড়েছে।

খাোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাঁমারগা, কলমা, তালন্দ ও চাঁন্দুড়িয়া ইউপির বিস্তীর্ণ এলাকার ফসলের জমি তলিয়ে গেছে, ভেঙ্গে পড়েছে অনেক

কাঁচা মাটির ঘর বাড়ি। এসব এলাকায় প্রায় সহস্রাধিক বসতবাড়িতে বন্যার পানি ঢুকেছে। উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টির হয়েছে। এতে কাঁচা রাস্তায় কাদাপানি জমে জনসাধারণের চলাচলের অনুপযোগী হওয়ায় চরম দূর্ভোগের সৃষ্টি

হয়েছে। এছাড়াও বিভিন্ন পুকুর জলাশয় ভরে গিয়ে ও পাড় ধসে পুকুরের লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। বন্যাদুর্গত এসব এলাকায় জরুরীভাবে ত্রাণ সহায়তা বিতরণের দাবি করেছেন  ভুক্তভোগীরা।

এ বিষয়ে তানোর উপজেলা কুষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ  বলেন, আকর্ষিক বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে, তবে কি পরিমাণ জমির ফসল নস্ট হয়েছে সেটি তিনি জানাতে পারেননি। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট