1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

তানোরে বিএনপির দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহীর তানোর উপজেলা ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দলের নেতা-কর্মী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও তালন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক নুরুল ইসলাম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার।

এছাড়া বক্তব্য রাখেন বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রেজওয়ানুল ইসলাম রেজা, সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, সুলতান আহম্মেদ মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা ও সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান ও সম্পাদক আব্দুল গাফফার, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাহিদুর রহমান জাহিদ ও সম্পাদক ডায়মন্ড সরদার, চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান ও সম্পাদক সাজ্জাদ হোসেনসহ উপজেলা ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, অতীতের ভেদাভেদ ভুলে এখন সময় ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার আহ্বান জানান তারা। মতবিনিময় সভায় উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট