1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে অনেক পরিবার নিঃস্ব  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে অনেক পরিবার নিঃস্ব 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# তানোর(রাজশাহী)প্রতিনিধি……………………………………………………

রাজশাহীর তানোরে এক আদম ব্যাপারীর খপ্পরে পড়ে একাধিক পরিবার নিঃস্ব হয়েছে।  বিদেশে মোটা অঙ্কের টাকা বেতনের লোভ দেখিয়ে গ্রামের সহজসরল যুবকদের বিদেশ পাঠিয়ে, তাদের পরিবারকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মোহাম্মদ আলীপুর গ্রামের তোফাত আলী ও তার পুত্র বাবুল হোসেন। তারা বাপবেটা একটি দালাল চক্রের মাধ্যমে বিদেশে লোক পাঠিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা গ্রামের সহজসরল যুবকদের মোটা অঙ্কের টাকা বেতনের লোভ দেখিয়ে বিদেশ পাঠায়। এর পর বিদেশের মাটিতে তাদের জিম্মি করে দেশে পরিবারের কাছে থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়।

স্থানীয়রা জানান, ইতিমধ্যে তারা এলাকার প্রায় কুড়ি জনকে বিদেশ পাঠিয়েছে। যারা কোনো কাজ না পেয়ে বিদেশের মাটিতে পালিয়ে বেড়াচ্ছে। এদেরই একজন ছাঐড় গ্রামের এমদাদুল হকের পুত্র সবুজ আলী। আদম ব্যাপারী মোহাম্মদআলীপুর গ্রামের তোফাত ও বাবুল তারা বাপবেটা সবুজকে প্রায় ৬ মাস আগে মালেশিয়া পাঠায়। এর পর সবুজকে সেখানে জিম্মি করে পরিবারের কাছে থেকে প্রায় দশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে তাদের জিম্মি দশায় ঠিকমতো খাবার না পেয়ে সবুজ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখবর জানতে পেরে সবুজের পরিবার আবারো দালাল চক্রকে ৫ লাখ টাকা দিয়ে তাকে দেশে ফেরত নিয়ে এসেছে। ১৭ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে সবুজের বাংলাদেশে আশার ফ্লাইট।

এদিকে সবুজকে বিদেশ পাঠানোর  জন্য তার পরিবার বিভিন্ন ব্যক্তির কাছে থেকে লাখ লাখ টাকা ধারদেনা, ফসলী জমি  ও গরু বিক্রি করে দালাল তোফাত ও বাবুলের হাতে তুলে দিয়েছেন। আর তাদের হাতে টাকা তুলে দিয়ে সর্বস্ব খুইয়ে প্রতারণার শিকার সবুজের পরিবার মানবেতর জীবনযাপন করছে।

এবিষয়ে জানতে চাইলে তোফাত আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার পুত্র বাবুল হোসেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। বাবুল কিভাবে লোকজন বিদেশ পাঠায় সেটা তার জানা নাই। তবে বাবুল হোসেন বিদেশ থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এবিষয়ে সবুজ আলীর পিতা এমদাদুল হক বলেন, দালাল তোফাত ও বাবুল তারা বাপবেটা এক সঙ্গে তার কাছে থেকে কয়েক দফায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি বলেন, তাদের নির্যাতনের শিকার হয়ে তার পুত্র সবুজ এখন মানুষিক ভারসাম্য হারিয়েছে। তিনি টাকা ফেরতসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এবিষয়ে তারা কোনো অভিযোগ পাননি।তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট