1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

ঢাবির ভর্তি পরীক্ষা রাবি আঞ্চলিক কেন্দ্রে হওয়ায় পরিক্ষার্থী ও অভিভাবকদের সন্তোষ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………………………..

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শুক্রবার ব্যবসা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে অংশগ্রহণ করেছিল ১৮৬১ জন পরিক্ষার্থী।

 

শনিবার (৪জুন) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে । রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘খ’ ইউনিটে অংশগ্রহণ করে ৭২১৯ জন পরিক্ষার্থী।

 

আঞ্চলিক কেন্দ্র হিসেবে পরিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে। নয়ন শেখ নামের একজন পরিক্ষার্থী জানায় তার বাসা রাজশাহীতে হওয়ায় বাসা থেকেই পরিক্ষা দিতে পারছে । দীর্ঘ ভ্রমণ করে ঢাকা যাওয়া, সেখানে যানজটে পড়া কিংবা আবাসন সমস্যায় পড়তে হচ্ছে না।

 

স্নিগ্ধা দাস নামে আরেকজন পরিক্ষার্থী বলেন, তিনি যানজটমুক্ত ভাবে এবং খুবই সুশৃঙ্খল ভাবে পরিক্ষার কেন্দ্র ঢুকতে পারেন। খরচও কম হয়। এছাড়া ঢাকায় পরিচিত কেউ না থাকায় ভর্তি পরীক্ষা রাজশাহীতে না হয়ে ঢাকায় হলে তার জন্য অসুবিধা হতো বলে জানান তিনি। তার বাসা রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

 

হয়রানি কম হওয়ায় পরিক্ষার্থীদের অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করেন।

 

এ বছর ‘খ’ ইউনিটে ১৭৮৮টি আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন ভর্তিচ্ছু পরিক্ষায় বসেছেন ৷ সে হিসাবে প্রতি আসন বিপরীতে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী৷

 

‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হয় । এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

 

পরিক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপাচার্যদ্বয় চৌধুরী মো জাকারিয়া ও সুলতান -উল ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা তারেক নুর, জনপ্রশাসন দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে সহ অন্যান্য কর্মকর্তারা।#

 

এডিট: আরজা/০৭

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট