1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এটাই সময়: বাগমারার গোবিন্দপাড়ায় গণসংযোগে ডাঃ আব্দুল বারী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিক ইসলাম,বাগমারা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় নিয়মিত গনসংযোগ কর্মসূচি করে যাচ্ছেন রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাস বাজারে উপস্থিত হন ডাঃ আব্দুল বারী। সেখানে স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী ও দামনাস হাটে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এসময় তিনি নিজের জন্য দোয়া ও সমর্থন চান তাদের কাছে। তিনি বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এটাই সময়। আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে থাকবে এবং শান্তিতে ঘুমাবে। নির্বাচিত হলে তিনি বাগমারার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও তারা যেন স্বাবলম্বী হতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব দিবেন বলে উল্লেখ করেন।

এছাড়াও তিনি আরো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের মতো অপরাধ কঠোর হাতে দমন করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোন পূর্ব ঘোষণা ছাড়াই দামনাস বাজারে ডাঃ আব্দুল বারীর উপস্থিতি সেখানে ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় সিক্ত হন তিনি। ডাঃ আব্দুল বারী বাগমারার একটি সুপরিচিত মুখ। চিকিৎসাসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে বাগমারায় ব্যপক পরিচিত ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনি।যা আগামী নির্বাচনে তাকে অন্য প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

গণসংযোগে ডাঃ আব্দুল বারীর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, গোবিন্দগড়া ইউনিয়ন জামায়াতের আমীর বাবুল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগমারার বিভিন্ন এলকার জনসাধারণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট