1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি……………………………..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ৩ অক্টোবর সকাল সাড়ে ১১টায় উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, এএসপি(সার্কেল) রেজাউল হক, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ওসি গুলফামুল ইসলাম, জেলা সদর উপজেলা চেয়ারম্যান ও পুজা উদযাপন সভাপতি অরুণাংশ দত্ত টিটো, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সম্পাদক প্রবীর গুপ্ত।

এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আসন্ন দুর্গাপুজায় সামজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে আরো বক্তব্য দেন- উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব ও সাধারণ সম্পাদক সাধন বসাক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রাণগোবিন্দ সাহা, প্রেসক্লাব(পুরাতন)

সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর  আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আব্দুল হামিদ মাস্টার, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম, আবুল কাসেম, আতিকুর রহমান, মতিউর রহমান ও আব্দুল বারী প্রমুখ।

জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার তাদের বক্তব্যে আসন্ন দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিজ নিজ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এই সাথে তারা উপজেলার ৫৬ টি পুজা মন্ডপ কমিটিকে নির্দেশিত দায়িত্ব সম্পুর্ণভাবে পালনের জন্য পরামর্শ দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট