1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জয়পুরহাটের রুকিন্দিপুরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন,থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি………………………………………

জয়পুরহাটের রুকিন্দিপুরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জুন) দিবাগত রাতে রুকিন্দিপুর আমেজ উদ্দিন মন্ডলপাড়ার আমিনুর রহমান ছোয়াতের পুকুরে ঘটনাটি ঘটেছে।

 

পুকুরের মালিক ছোয়াত বলেন, আজ সকালে পুকুরে মাছ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা তাকে খবর দেয়। প্রতিবেশিরা শত্রুতামূলক পুকুরে বিষ প্রয়োগ করায় পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠেছে বলে তিনি সন্দেহ করছেন। তিনি আরও জানান, বেশ কিছুদিন আগে ওই পুকুরে তিনি রুই, কাতলা মৃগেলসহ দেশি পোনা মাছ মজুদ করেছিলেন। পুকুরে প্রায় লাখ টাকার মাছ মজুদ ছিল যা বর্ষা আসলে বড় পুকুরে ছাড়া হতো।

 

মাছ নিধনের বিষয়ে প্রতিবেশি মোজাফ্ফর হোসেন, মোস্তাকসহ কয়েকজনের নামে আক্কেলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

 

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট