1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জেলহত্যা দিবসে এলজিইডি'র প্রধান প্রকৌশলীর শ্রদ্ধাঞ্জলি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

জেলহত্যা দিবসে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………………………………

জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন। শুক্রবার (৩ নভেম্বর) সকালে নগরী কাদিরগঞ্জে অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর তিনি শহীদ এ এইচ এম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার আলী, এলজিইডি রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. লুৎফর রহমান, এলজিইডি বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. গোলাম কবির, এলজিইডি পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নবীউল ইসলাম, এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. নাসির উদ্দিন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার রাজনৈতিক সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেলহত্যা দিবস’ হিসেবে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট