1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চুলের জন্য ডিম, টক দইয়ের মাস্ক খুব কাজের নয়! জানালেন নীতা, আলিয়ার কেশসজ্জা শিল্পী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

(বাঁ দিকে) রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা অম্বানী এবং অভিনেত্রী আলিয়া ভট্ট (ডান দিকে)  ছবি: সংগৃহীত।

৥ সবুজনগর অনলাইন ডেস্ক….

শীত আসতেই রুক্ষ হচ্ছে চুল। শুধু তেল মেখে বা শ্যাম্পু করে সমস্যার সমাধান হয় না। নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেও কাজ না হলে ঘরোয়া, প্রাকৃতিক কিছু উপাদান, যেমন ডিম, টক দইয়ের উপর নির্ভর করেন। কেশচর্চায় এই উপাদানগুলি ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন কাল থেকেই। ডিম এবং টক দই এমনিতে চুলের জন্য ভাল। চটজলদি চুলে জেল্লা ফেরাতে দারুণ কাজ করে এই টোটকা। এই দুই উপাদানের মিশ্রণে চুল হয় রেশমের মতো নরম। কিন্তু কেশসজ্জা শিল্পী এবং নেটপ্রভাবী অমিত ঠাকুর বলছেন, “স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য এই মিশ্রণ যথেষ্ট নয়।
রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা অম্বানী থেকে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ— সকলের কেশচর্চার ভার অমিতের হাতে। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। যেখানে অমিত বলেছেন, “আমি চিকিৎসক নই। তবে এই পেশায় আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, ডিম এবং টক দইয়ের মিশ্রণ মাখলে বাইরে থেকে চুলের উপকার হয়। কিন্তু ফলিকলের ভিতরে গিয়ে কোনও ভাবেই তা কাজ করতে পারে না।”

অমিতের বক্তব্য, টক দইয়ে রয়েছে ল্যাক্টিড অ্যাসিড। এই উপাদানটি মাথার ত্বকে পিএইচের সমতা রক্ষা করতে সাহায্য করে। কিন্তু চুলের ক্ষয় রোধ করতে পারে না। আর ডিমের মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড। রুক্ষ চুলে রেশমের অনুভূতি এনে দিতে পারে ডিম। কিন্তু ডিমের মধ্যে যে ধরনের প্রোটিন রয়েছে, সেই কণাগুলি আকারে অনেকটা বড়। তাই সহজে চুলের ফলিকলে তা প্রবেশ করতে পারে না।

কেশসজ্জা শিল্পী বলছেন, চুলের জেল্লা বৃদ্ধি এবং রুক্ষ চুল নরম করা ব্যতীত অন্য কোনও উপকারে লাগে না এই মিশ্রণ। তবে ডিম কিংবা টক দই থেকে সংগৃহীত সক্রিয় উপাদান থেকে যে সব প্রসাধনী তৈরি করা হয়, সেগুলি চুলের জন্য ভাল। চুলের স্বাস্থ্য ভাল রাখতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এই ধরনের প্রসাধনী।# সংগৃহীত

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট