1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

চাটমোহর উপজেলায় বিভিন্ন গ্রামে বাড়ছে তামাক চাষ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এস এম এম আকাশ ও এস এম হাবিবুর রহমানঃ চাটমোহর,পাবনা থেকে)..

পাবনা জেলার চাটমোহর উপজেলায় বিভিন্ন গ্রামে গ্রামে তামাক চাষ করা শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা মিললো চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়োইকোল কেয়ার সড়ক সংলগ্ন জমিতে সারি সারি তামাক গাছ।এ ছাড়া হরিপুর ইউনিয়নের আগ সোয়াইল গ্রামেও তামাক চাষ করা শুরু হয়েছে। সেখানে তামাক শুকানো ও সংরক্ষণের জন্য বিশেষ ধরনের ঘর তৈরি করা হয়েছে।

দীর্ঘদিন আগে চাটমোহর উপজেলায় তামাক চাষ করা হলেও মাঝে ষোল বছর তামাক চাষ বন্ধ ছিলো। অনেক দিন পরে আবার তামাক চাষের দেখা মেলায় অনেকেই হতবাক! যেখানে তামাকের প্রতি অনীহা সৃষ্টি করতে তামাক জাত দ্রব্যের মুল্য বৃদ্ধি করা হচ্ছে অথচ সেই তামাকই চাষের দিকে মানুষ ঝুঁকছে। বর্তমানে অনেকেই তামাক চাষে উৎসাহিত হচ্ছেন।

এ বিষয়ে কথা হয় পরিবেশ ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর সাথে, তিনি বলেন, কিছু মানুষকে এক শ্রেনীর সুবিধা বঞ্চিত কৃষকদেরকে লোভ দেখিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করছে মোটা অংকের দাদন(অগ্রিম টাকা) দিচ্ছে। পরিবেশ ও সমাজের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে তামাকজাত পণ্য দ্রব্য সুবিধা বঞ্চিত কৃষকেরা। তা না বুঝে কিছু বাড়তি লাভের জন্য তামাক চাষের দিকে ছুটছেন।

তিনি আরো বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সরকারি পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরকে এগিয়ে এসে জনসচেতনতা বোধ সৃষ্টি করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট