1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মনির উদ্দিন বলেন, আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে তফসিল ঘোষণা করা হবে। প্রশাসনের সঙ্গে আজ (মঙ্গলবার) মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আমাদের নির্বাচনের প্রস্তুতির সার্বিক কার্যক্রম শেষের দিকে।

গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে উপ-উপচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, গঠনতন্ত্র সংস্কারের জন্য শিক্ষার্থী ও ছাত্র সংগঠন গুলো আমাদের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে।

সবার দাবি আমরা পর্যালোচনা করেছি, সবার সব দাবি মেনে নেওয়া সম্ভব না।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর আইন অনুযায়ী এমফিল ও পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়েও এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে অংশ গ্রহণ করছে। সেই হিসেবে চবির এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ছয় বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট