1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্দ্ধের চেতনায়জের শিবগঞ্জে নতুন প্রজন্মকে মুক্তিযু উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিশেষ অনুষ্ঠান - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্দ্ধের চেতনায়জের শিবগঞ্জে নতুন প্রজন্মকে মুক্তিযু উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিশেষ অনুষ্ঠান

  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি……………………………………………….

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীরমুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক (উপসচিব) রুবাইত শামীম চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক (উপসচিব) ড. নুরুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, আবদুল মান্নান, মশিউর রহমান বাচ্চুসহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।

এছাড়া শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট