1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………….

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের সন্মেলন কক্ষে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকালে সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়নের নেতৃত্বে একটি র‌্যালি কলেজের সবুজ চত্তর ও রাস্তা প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে আলোচনা সভায় অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন সভাপতির বক্তব্য বলেন, শিক্ষক তাঁর শিক্ষা আদান-প্রদানের মাধ্যমে আদর্শ জাতি গঠনে ভূমিকা পালন করেন। শিক্ষাই আলো আর এই আলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন শিক্ষকগণ। প্রকৃত শিক্ষাই জাতির উন্নয়নের নিয়ামক। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এ কলেজের শিক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে চলছি।

তিনি আরও বলেন, বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ আজ নিউক্লিয়ার ক্লাবে যোগাদান করেছে, যা শিক্ষা ও গবেষণার সমন্বিত প্রয়াস বটে। তাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।

এসময় আরও বক্তব্য দেন ভূগোল বিভাগের প্রভাষক তানজিলা খাতুন, জীববিজ্ঞান বিভাগের সহ-অধ্যাপক আব্দুল অদুদ। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সঞ্চালনায় ছিলেন, ইতিহাস বিভাগের প্রভাষক শামসুন নাহার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট