1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ভুটভুটি উল্টে নিহত ১, আহত ৬ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ভুটভুটি উল্টে নিহত ১, আহত ৬

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাকা রাস্তার উপরে ভুটভুটি উল্টে ১জন নিহত এবং ৬জন আহত হয়েছে।

এলাকাবাসী ও নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫জুলাই) গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে ভোর ৫টার দিকে ভুটভুটি যোগে আম পাড়ার জন্য কাকনহাটের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৬টার দিকে নাচোল টু আমনুরা রোডে ফুলকুড়ি বাজার নামক স্থানে রাস্তার মাঝে একটি গর্তে সামনের চাকা পড়ে গাড়িটি উল্টে গেলে, চালক গাড়ির নিচে পড়ে মারা যান। গাড়িতে থাকা আম ভাঙ্গা লেভাররা অন্তত ৬জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার জুয়েল রানা (৪৫)।

স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা, আহত ব্যক্তিদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে, রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন।  এবং নিহত ব্যক্তিকে থানায় নিয়ে আসেন। ঘটনার বিষয়টি প্রাথমিকভাবে নাচোল থানার এসআই আতাউর রহমান নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট