1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে সুজনের নতুন কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

চাঁপাইনবাবগঞ্জে সুজনের নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………….

সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত জেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি নির্বাচিত করা হয়। আসলাম কবীরকে সভাপতি ও মনোয়ার হোসেন জুয়েলকে সম্পাদক করে সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষনা করা হয়। শনিবার সকাল ১০টায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সরাসরি কণ্ঠভোটে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম টুটুল, সহ-সভাপতি মনিরুল ইসলাম, এ্যাডভোকেট ওমর ফারুক, নওসাবা নওরীন নেহা ও আতিকুন নাহার, যুগ্ম সম্পাদক মাসিদুর রহমান ও মোস্তাক হোসেন, অর্থ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু হানজালা, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মনিরুল মনির, প্রচার সম্পাদক তারেক রহমান, সহ-প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল আওয়াল, পরিবেশ বিষয়ক সম্পাদক কাশেদ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর আব্দুল বারি, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম, প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য বিষয়ক সম্পাদক জিয়াউল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এটিএম ফরহাদ রেজা, জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিউল আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক গোলাম জাকারিয়া এবং ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়েরসহ ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি নির্বাচিত করা হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আসলাম কবির। এরপর প্রয়াত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শাহজামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ রবিউল আলম টুটুল। সুশাসনের জন্য নাগরিক সুজনের কর্ম পরিধি এবং সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন, জেলা সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। সাংগঠনিক সম্পাদক মাসিদুর রহমান মাসুদের উপস্থাপনায় সাধারন সভায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাবেক কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, প্রচার সম্পাদক আবু হানজালাসহ উপস্থিত সদস্যগণ। পরে উপস্থিত সদস্যদের সরাসরি কন্ঠভোটে নির্বাচিত নতুন জেলা কমিটি ঘোষনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট