1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………………

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কবির হোসেন ওরফে বম কবির (৪০) ও যুবায়ের আলম (৩০) নামে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়ার তফজুল হোসেনের ছেলে। আর যুবায়ের আলম রাজশাহীর গোদাগাড়ী পাহারপুর অভায়া এলাকার রুহুল আমিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেলবাজার মোড় এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও যুবায়ের আলমকে ৭৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। ওই দিন র‍্যাবের নায়েব সুবেদার আবু তালেব বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আবু হাসান তদন্ত শেষে ২০২০ সালের ৩১ মার্চ কবির হোসেনকে পলাতক ও যুবায়ের আলমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট