1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের নাটক সাজিয়ে মামলা ও মানহানির চেষ্টার অভিযোগ এক নারীর বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিয়ে ও সম্পর্কের নাটক সাজিয়ে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা, সংবাদ সম্মেলন ও সামাজিকভাবে মানহানির অভিযোগ উঠেছে সারাবান তোহরা নামে এক নারীর বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন সদর উপজেলার রামচন্দ্রপুরহাট হাজীপাড়া গ্রামের বাসিন্দা ইমরোজ আহমেদ সারুফ।

সম্প্রতি জেলা শহরের বাতেন খাঁর মোড় এলাকায় সংবাদ সম্মেলন করে সারাবান তোহরা ইমরোজের বিরুদ্ধে একাধিক বিয়ে, অস্বীকার ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন। তবে ইমরোজ আহমেদ সারুফ এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এক লিখিত বক্তব্যে ইমরোজ বলেন, “একটি মহল ব্যবসায়িক শত্রুতার জেরে আমার সামাজিক অবস্থান ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। যিনি সংবাদ সম্মেলন করেছেন, তিনি কখনোই আমার বৈধ স্ত্রী ছিলেন না। আমাদের মধ্যে কোনো বৈধ কাবিননামা বা সাক্ষ্যপ্রমাণ নেই। এটি আমার বিরুদ্ধে একটি সাজানো ফাঁদ।”

তিনি আরও জানান,সারাবান তোহরা নামের ঐ নারীর সাথে পূর্বে তার সীমিত পরিচয় ছিল, যা ছিল ব্যবসায়িক স্বার্থে। সেই পরিচয়ের সুযোগ নিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইলের চেষ্টা ও হুমকি দেয়ারও অভিযোগ তোলেন তিনি। ইমরোজ বলেন, “আমি কোনো সন্তানের পিতা নই এবং এমন কোনো সম্পর্কও হয়নি যেখানে সন্তান জন্ম নেওয়ার প্রশ্ন আসে। তবে সত্য উদঘাটনে অভিযোগকারী পক্ষ ডিএনএ পরীক্ষার যে দাবি করেছে, আমি তাতেও বাধা নই। বরং আমি আইনানুগভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রস্তুত।”

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক প্রভাব বা সম্পর্ক ব্যবহার করে অন্যায় করিনি। আমার বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা পরিকল্পিত ও মানহানিকর।” সারাবান তোহরার একটি কাবিন নামা পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে, মেয়ে বর্তমানে অন্য জন্যের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ রয়েছে। সারাবান তোহরা যে তারিখ বিয়ের হয়েছে বলে দাবি করছে।সে তারিখ ইমরোজ এর ডকুমেন্ট মোতাবেক ভিত্তিহীন। ইমরোজ আহমেদ সারুফ অবিলম্বে এসব মিথ্যা অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে আইনের আশ্রয় নেবেন বলেও জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট